২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনজুরি আক্রান্ত মাইকেল ভনের টেস্ট খেলা নিয়ে সংশয়

পাকিস্তান এ দলের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচের দ্বিতীয় দিন হাঁটুর ইনজুরিতে আক্রান্ত ইংলিশ অধিনায়ক মাইকেল ভনকে হাঁটুর স্ক্যান করার জন্য সোমবার হাসপাতালে নেয়া হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2005, 06:48 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

সতীর্থ অ্যান্ড্রু স্ট্রসকে সাথে নিয়ে ব্যাটিংয়ের এক পর্যায়ে ভনের হাঁটু মচকে যায় এবং কোন রান করার আগেই অবসর নিতে বাধ্য হন অ্যাশেজ জয়ী অধিনায়ক। অবশ্য দলের ফিজিও কার্ক রাসেল মাঠেই একটা চেষ্টা চালিয়েছিলেন।

ভনের ইনজুরিটা এমন সময় ঘটল, যখন পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টের মাত্র পাঁচদিন বাকি রয়েছে। শনিবার থেকে মুলতানে শুরু হচ্ছে প্রথম টেস্ট।

এই ইনজুরির কারনেই ১৮ মাস আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট মিস করেছিলেন ভন।

ভনের ইনজুরি অ্যান্ড্রু স্ট্রসের টেস্ট খেলার রাস্তা কিছুটা হলেও পরিস্কার করে দিয়েছে। তবে সেজন্য ভনের স্ক্যান রিপোর্ট হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।