লি-ব্রাঙ্কেনের বোলিংয়ে উইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে এগিয়ে গেল অস্ট্রেলিয়া
অসি ফাস্ট বোলার ব্রেট লি ও নাথান ব্রাঙ্কেনের আগুন ঝরানো বোলিংয়ের সামনে উড়ে গেল উইন্ডিজ।
তাদের দ্বিতীয় ইনিংস ১২৯ রানেই থেমে যায়। ফলে অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে উইন্ডিজকে ৩৭৯ রানের বড়সড় ব্যাবধানে হারিয়ে এগিয়ে থাকল স্বাগতিকরা।
লি ৩০ রানের খরচায় পাঁচটি এবং নাথান ব্রাঙ্কেন ৪৮ রানের বিনিময়ে চারটি উইকেটে তুলে নেন। ডিওন স্মিথ, রামনরেশ সারওয়ান, রামদিন, কলিমোর এবং লসনকে ফিরিয়ে দেন লি। অন্যদিকে ব্রাঙ্কেন ব্রায়ান লারা, অধিনায়ক শিবনারায়ণ চন্দরপল, পাওয়েল এবং এডওয়ার্ড এর মূল্যবান উইকেট দখল করেন।
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ২৮৩ রান তোলার পর ইনিংস ডিক্লেয়ার করে। জয়ের জন্য রেকর্ড ৫০৯ রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ১২৯ রানেই গুটিয়ে যায় উইন্ডিজ ইনিংস।
লাঞ্চের আগ পর্যন্ত ক্যারিবিয়ানরা বিনা উইকেটে ৭৮ রান সংগ্রহ করে। কিন্তু গাবায় মেঘাচ্ছন্ন সকালে দুই উইকেটে হারানোর পর থেকে ম্যাচে নিজেদের টিকিয়ে রাখাই তাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়।
দুই ওপেনারকে ফিরিয়ে দেওয়ার পর অসিদের বোলিং তোপের মুখে পড়েন ব্রায়ান লারা। আউটও হয়ে যেতেন যদি মিড উইকেটে দাঁড়ানো সিমন ক্যাটিচ ক্যাচটি ধরতে পারতেন। তবে ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ব্যাক্তিগত ১৪ রানের মাথায় ব্রাঙ্কেনের বলে হেইডেনের হাতে ক্যাচ তুলে দেন।
উইন্ডিজ ওপেনার ক্রিস গেইল ম্যাচের শুরুটা করেন চমৎকার। অসি অভিজ্ঞ ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রার এক ওভারে তিনি দু’টি ছক্কা হাকান। মেঘাচ্ছান্ন আবহাওযায় চমৎকার ব্যাটিং নৈপুণ্য প্রদর্শণ করছিল ক্যারিবিয়ানরা। কিন্তু গেইল ব্যক্তিগত ৩৩ রানের মাথায় শেন ওয়াটসনের বলে প্রথম স্লিপে দাঁড়ানো ওয়ার্নের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।
ওয়াটসন প্রথম ইনিংসে বোলিং করেননি। তবে দ্বিতীয় ইনিংসে বোলিং করার সুযোগ পেয়ে জ্বলে উঠেন।
