২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডে ফুটল সংক্রান্ত গ্রেপ্তার কমেছে

ইংল্যান্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে গ্রেপ্তারের ঘটনা প্রায় ১১ শতাংশ কমেছে। ২০০৪-০৫ মৌসুমে ইংল্যান্ড এবং ওয়েলসে ৩,৬২৮ জনকে আটক করা হয় বলে হোম অফিস থেকে বলা হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2005, 12:22 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

এবার প্রিমিয়ার লিগ ও লোয়ার ডিভিশন ফুটবল ম্যাচে ২,৭২৫ জনকে গ্রেপ্তার করা হয়। যা গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন।

হোম অফিস জানায়, আইন করে বিশৃঙ্খলাকারীদের মাঠে ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপের কারণে গ্রেপ্তার কমেছে।

কর্তৃপক্ষ বলছে, গত মৌসুমে প্রায় একহাজার দর্শককে মাঠে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এ মৌসুমে যেসব দর্শক সমস্যা তৈরি করবেন তারা তাদের পাসপোর্ট হারাবেন সেই সাথে সাথে প্রত্যেক মাঠেই তাদের প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী পল গোগিনস বলেন, ফুটবল খেলা নিয়ে বিশৃঙ্খলা একটি বড় সমস্যা। তবে আমরা এটি সহ্য করব না।

গত ১২ মাসে ইংল্যান্ড এবং ওয়েলসের ম্যাচগুলোতে মাত্র ছয়জন বিদেশিকে আটক করা হয়েছে।

২০০৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপে পর্তুগালের সাথে ম্যাচে ইংলিশ দর্শকরা শৃঙ্খলাপূর্ণ আচরণ করতে শুরু করে। ওই সময় প্রায় ২,৮০০ ফুটবল দাঙ্গাবাজকে পর্তুগাল সফরে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

হোম অফিস আরও জানায়, গত বছর লিডস ইউনাইটেডের, ১৭৩, ম্যানচেস্টার ইউনাইটেডের ১৬০ জন, চেলসির ১৩০, ওয়েস্টহ্যামের ১০৫ জন সমর্থককে আটক করা হয়।

এর মধ্যে লিডসের ৫৮ জন, মিডলসবার্গের ৪৫ জন ও পোর্টসমাউথের ৩৮ জনকে মাঠে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

প্রিমিয়ার লিগে ৯৬৪ জন, দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে ১,০২৬, তৃতীয় বিভাগে ৫১৮ জন ও চতুর্থ বিভাগ ফুটবল লিগে ২১৭ জনকে গ্রেপ্তার করা হয়।