উইন্ডিজের বিরুদ্ধে ম্যাকগ্রার চমৎকার বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ অসিদের হাতে
গ্লেন ম্যাকগ্রার চমৎকার বোলিংয়ে উইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের নিয়ন্ত্রণ এখন স্বাগতিক অস্ট্রেলিয়ার হাতে।
ম্যাকগ্রা ৫৮ রান খরচায় চার উইকেট দখল করেন। উইন্ডিজ ১৮২ রানের মধ্যে ছয়টি উইকেট হারিয়ে ফেলেছে। তবে উইন্ডিজ ব্যাটসম্যান ডেভন স্মিথ এই অকালে ৮৮ রানের একটি ঝলমলে ইনিংস খেলেছেন।
দিন শেষে দিনেশ রামাদিন ১২ রানে ও ড্যারেন পাওয়েল ৪ রানে অপরাজিত রয়েছেন।
এর আগে অস্ট্রেলিয়া আগের দিনের ৩৪০/৭ নিয়ে খেলতে নেমে ৪৩৫ রানের পুঁজি গড়ে তোলে।
বৃষ্টির কারণে খেলা শুরু হতে প্রায় আধ ঘন্টা দেরি হয়। অষ্টম উইকেট জুটিতে শেন ওয়ার্ন ব্রেট লিকে সাথে নিয়ে ৭৫ রানের জুটি গড়ে তোলেন।
অস্ট্রেলিয়ার ৪৩৫ রানের জবাব দিতে গিয়ে উইন্ডিজ ওপেনারদের শুরুটা ছিল পজিটিভ। কিন্তু মাঝপথে তারা খেই হারিয়ে ফেলেন। ক্রিস গেইল ১০ রানেই ম্যাকগ্রার বলে বিদায় নেন। স্মিথ বেশ ভালোই মোকাবেলা করেন ব্রেট লিকে। মাত্র ৬৯ বলেই তিনি ৫০ রান তুলে ফেলেন। সারওয়ান স্মিথের সাথে ৫৪ রানের জুটি গড়েন। ম্যাকগ্রা গিলক্রিস্টের বোঝাপড়ায় বিদায় নিতে বাধ্য হন সারওয়ান। ব্রায়ান লারা একটি ছক্কা ও তিনটি চারের মাধ্যমে ৩০ রান করে এলবিডব্লিউ হয়ে ফিরে যান।
শেন ওয়ার্ন উইন্ডিজ ক্যাপ্টেন চন্দরপল ও মারলন স্যামুয়েলসকে ফিরিয়ে দেন।
