প্রথম ইনিংসের লাঞ্চ পর্যন্ত উইন্ডিজের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার চমৎকার শুরু
সফরকারী ওয়েস্ট উইন্ডিজের বিরুদ্ধে বৃহস্পতিবার প্রথম টেস্টের প্রথম ইনিংসের স্বাগতিক অস্ট্রেলিয়ার শুরুটা বেশ ভালই হয়েছে। লাঞ্চ পর্যন্ত তারা এক উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করেছে।
অসি অধিনায়ক রিকি পন্টিং অর্ধ শতক থেকে মাত্র এক রান দুরে রয়েছে। অন্যদিকে ওপেনার ম্যাথু হেইডেন ৩৪ রানে অপরাজিত রয়েছেন। এ জুটি ৯৪ মিনিটে ৯৬ রানের জুটি গড়ে তুলেছে।
উইন্ডিজ ক্যাপ্টেন শিব নারায়ণ চন্দরপল টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠান। স্কোর বোর্ডে ৯ রান উঠতেই ওপেনার মাইক হাসি প্যাভিলিয়ানে ফিরে যান। ড্যারেন পাওয়েলের বলে পুল শট খেলতে গিয়ে উইকেট রক্ষক দিনেশ রামাদিনের হাতে ধরা পড়েন তিনি।
অল্প সময়ের মধ্যে সফরকারীরা আর একটি উইকেটের পতন ঘটাতে পারত। কিন্তু উইন্ডিজ ক্যাপ্টেন ব্যক্তিগত ১৪ রানের মাথায় হেইডেনের ক্যাচটি তালুবন্দি করতে ব্যর্থ হন। হোইডেনের ক্যাচ মিস করার মূল্য সফরকারীদের দিতে হতে পারে। গত মাসেই অ্যাশেজের শেষ টেস্ট ও বিশ্ব একাদশের বিরুদ্ধে দুুটি সেঞ্চুরি রয়েছে তার। জীবন ফিরে পাওয়ার পর এ বা হাতি বেশ স্বাচ্ছন্দ্যে ব্যাট চালিয়ে যাচ্ছেন।
অধিনায়ক পন্টিং মাত্র ৬৮ বল মোকাবেলা করে ৪৯ রান তুলেছেন।
উইন্ডিজ অবশ্য তার পেস ভান্ডারের সকল শক্তি ব্যবহার করলেও স্বাগতিকদের তেমন কোনও সমস্যায় ফেলতে পারেনি।
