২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ম্যাচে পরাজয়ের মুখোমুখি ইংল্যান্ড

পাকিস্তান সফরে প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড দলের ধারাবাহিক উইকেট পতন অব্যাহত রয়েছে। ইংল্যান্ড মাত্র ৮৪ রানে এগিয়ে রয়েছে। ফলে ইংলিশরা এখন পাকিস্তান ক্রিকেট বোর্ড পেট্রন্স একাদশের কাছে লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2005, 12:31 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

তিন দিনের ম্যাচের দ্বিতীয় দিনে ইংল্যান্ড এক পর্যায়ে ৩৯ রান তুলতেই ছয় উইকেট হারিয়ে ফেলে। এ সময় তারা ৮৪ রানের লিডে ছিল।

আবারও পেট্রন্স একাদশের ফাস্ট বোলার মোহাম্মদ ইরশাদ ইংলিশ ব্যাটিং লাইনে ধস নামান। তিনি মাত্র ২২ রান খরচায় একে একে ফিরিয়ে দেন ম্যাট প্রিওর, এলেক্স লউডন এবং দলপতি মাইকেল ভনকে।

এদিকে বাহাতি ফাস্ট বোলার নাজাফ শাহ্ প্রথম স্পেল বোলিং করতে এসেই মারমুখি ব্যাটসম্যান এন্ড্রু স্ট্রাসের রেষানলে পড়েন।

সফলতা পেয়েছেন অপর পাকিস্তানি ফাস্ট বোলার ইয়াসির আরাফাতও। তিনি ১০ রানের মাথায় কেভিন পিটারসন এবং শূন্য রানে গ্যারেন্ট জোন্সকে প্যাভিলিয়ানে ফিরিয়ে দেন।

ক্রিজে রয়েছেন পল কলিংউড এবং ইয়ান বেল। পিন্ডি স্টেডিয়ামে ইংলিশদের এখন একমাত্র ভরসা প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মার্কাস ট্রেসকথিক।

দিনের শুরুতে ইংলিশ ফাস্ট বোলার জেমস এন্ডারসন এবং লিএম প্লুনকিট উভয় মিলে পেট্রন্স একাদশের ছয় উইকেট তুলে নেন। পিসিবি পেট্রন্স একাদশের প্রথম ইনিংস থেমে যায় ২১১ রানেই।

ইংল্যান্ড প্রথম ইনিংসে নয় উইকেটে ২৫৬ রান সংগ্রহ করার পর ইনিংস ডিক্লোয়ার করে। ইংলিশ ওপেনার ট্রেসকথিক ২০৯ বল মোকাবেলা করে ১২৪ রানে অপরাজিত থাকেন।

ইংলিশ ফাস্ট বোলার এন্ডারসন একে একে ফিরিয়ে দেন আশহার জাহিদি, বাজিত খান এবং ইয়াসির হামিদকে।

পাকিস্তান জাতীয় দলে প্রথম দুই টেস্ট ম্যাচে জায়গা পাওয়া আসিম কামাল প্রস্তুতি ম্যাচে তেমন সুবিধা করতে পারেননি। ব্যক্তিগত ১৪ রানের মাথায় তাকে ফিরিয়ে দেন পার্টটাইট বোলার পল কলিংউড।

অভিজ্ঞ স্পিনার শন ফিরিয়ে দেন খলিল লতিফ এবং ইয়াসির আরাফাতকে।

ইংলিশ স্পিনার অ্যাশলে জাইলস পাকস্থলির সমস্যার কারণে বোলিং করেননি।

তিন টেস্টের সিরিজে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে ইংল্যান্ড রোববার লাহোরে অপর একটি প্রস্তুতি ম্যাচ খেলার জন্য মাঠে নামবে।