২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকাকে ৬ উইকেটে পরাজিত করেছে ভারত

ধোনির অপরাজিত ১৮৩ রানের সুবাদে শ্রীলংকার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ছয় উইকেটে জয় পেয়েছে ভারত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2005, 06:30 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

এ জয়ের ফলে সাত ম্যাচের সিরিজে ৩-০ তে এগিয়ে থাকলো ভারত।

সকালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলংকা। নির্ধারিত ৫০ ওভারে মাত্র চার উইকেট হারিয়ে ২৯৮ রান করে শ্রীলংকা। সাঙ্গাকারা অপরাজিত ১৩৮ রান করে। এছাড়া জয়সুরিয়া ১৫, আতাপাত্তু ১৭ এবং জয়াবর্ধনে ৭১ রান করেন।

২৯৯ রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভারত শুরুতেই শচীনকে হারায়। ভাসের বলে সাঙ্গাকারার হাতে ক্যাচবন্দি হন শচীন। এরপর ম্যাচের হাল ধরেন ধোনি। অসাধারণ একটি ইনিংস খেলে ভারতকে এ ব্যাটসম্যান জয়ের প্রান্তে নিয়ে যান। ভারতের পক্ষে শেওয়াগ ৩৯, দ্রাবিড় অপরাজিত ২৮, যুবরাজ সিং ১৮ এবং ভেঙ্গুপাল রাও ১৯ রান করেন।

ম্যান অব দ্য ম্যাচও হন ধোনি।