২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ নেভম্বর থেকে ঢাকায় কোরিয়া কাপ তায়কোয়ানদো

শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ১৭ নভেম্বর শুরু হচ্ছে দু’দিনব্যাপী দ্বিতীয় কোরিয়া কাপ তায়কোয়ানদো চ্যাম্পিয়নশীপ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2005, 07:15 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

ঢাকাস্থ কোরিয়া দূতাবাস এবং কেইরয়া ইন্টারন্যাশনাল এজেন্সি এই টুর্নামেন্ট আয়োজন করছে।

টুর্নামেন্টের আটটি ইভেন্টে পুরুষ ও মহিলা প্রতিযোগিরা অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ তায়কোয়ানদো ফেডারেশন টুর্নামেন্টে অংশগ্রহণে আগ্রহী ক্লাব এবং সংগঠনগুলোকে ১০ নভেম্বরের মধ্যে নাম তালিকাভুক্ত করার অনুরোধ জানিয়েছে।