২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড দলের ভারত সফরসূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড

আগামী বছর ইংল্যান্ড দল ভারত সফরে আহমেদাবাদ, নাগপুর এবং মুম্বাইয়ে টেস্ট ম্যাচ খেলবে বলে শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড জানায়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2005, 01:38 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

তাছাড়া ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ইংল্যান্ড স্বাগতিক ভারতের বিরুদ্ধে সাতটি ওয়ান ডে ম্যাচ খেলবে।

সফরের তারিখ ও ভেন্যু ঘোষণার সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের নিরাপত্তা কর্মকর্তা কারুনাকরন নায়ার জানান, চূড়ান্ত সফরসূচী ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করে ঠিক করা হবে।

তিনি আরও জানান, এক দিনের ম্যাচ হবে গোয়া, গৌহাটি, ফরিদাবাদ,কোচি, ইন্দর, বিশাখাপত্তম ও কটকে।

ইংল্যান্ড সফরের টেস্ট ম্যাচগুলো খেলার আগে দুটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। ওয়ান ডে ম্যাচ খেলার আগেও তারা একটি প্রস্তুতি ম্যাচ খেলবে।

তাছাড়া ভারতীয় ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কার বিরুদ্ধে ডিসেম্বরে তিন ম্যাচের টেস্ট সিরিজের তারিখও ঘোষণা করেছে। ম্যাচগুলো খেলা হবে নতুন দিল্লী, কানপুর ও চেন্নাইতে।

ভারত-শ্রীলঙ্কা:

ডিসেম্বর ২-৬: প্রথম টেস্ট (নতুন দিল্লী)

ডিসেম্বর ১০-১৪: দ্বিতীয় টেস্ট (কানপুর)

ডিসেম্বর ১৮-২২: তৃতীয় টেস্ট (চেন্নাই)

ভারত-ইংল্যান্ড:

ফেব্রুয়ারি ২৫-২৭: তিন দিনের প্রস্তুতি ম্যাচ (ভিবিএ)

মার্চ ২-৪: তিন দিনের প্রস্তুতি ম্যাচ (ভিবিএ)

মার্চ ৮-১২: প্রথম টেস্ট (আহমেদাবাদ)

মার্চ ১৬-২০: দ্বিতীয় টেস্ট (নাগপুর)

মার্চ ২৫-২৯: তৃতীয় টেস্ট (মুম্বাই)

এপ্রিল ১: প্রথম ওয়ান ডে ম্যাচ (ভিবিএ)

এপ্রিল ৪: দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ (ইন্দর)

এপ্রিল ১০: তৃতীয় ওয়ান ডে ম্যাচ (গৌহাটি)

এপ্রিল ১৩: চতুর্থ ওয়ান ডে ম্যাচ (ফরিদাবাদ)

এপ্রিল ১৬: পঞ্চম ওয়ান ডে ম্যাচ (কটক)

এপ্রিল ১৯: ষষ্ঠ ওয়ান ডে ম্যাচ (কোচি)

এপ্রিল ২২: সপ্তম ওয়ান ডে ম্যাচ (বিশাখাপত্তম)