মাস্টার্স কাপে খেলা হচ্ছে না মারাত সাফিনের
রুশ টেনিস তারকা মারাত সাফিন দীর্ঘ দিন ধরেই হাঁটুর ইনজুরিতে ভুগছেন। এ সমস্যার কারণে তিনি এ মৌসুমের শেষ মাস্টার্স কাপ টুর্নামেন্টেও খেলতে পারছেন না।
অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন সাফিন এ সমস্যার কারণে মাদ্রিদ এবং এসটি পিটার্সবার্গে অনুষ্ঠিত খেলায় অংশ নিতে পারেননি।
তিনি এখন প্যারিস এবং সাংহাই মাস্টার্স কাপ টুর্নামেন্টেও খেলতে পারছেন না।
শেষবার এ বছরের আগস্টে সিনসিনাটি মাস্টার্স কাপ টুর্নামেন্টে খেলেছিলেন মারাত সাফিন।
সাফিন বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে অবস্থান করছেন।
