এএফসি কাপ অনুর্ধ্ব ১৭ ফুটবলে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা
এএফসি কাপ অনুর্ধ্ব ১৭ ফুটবল চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ প্রতিপক্ষ শ্রীলংকার বিরুদ্ধে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলবে। গ্রুপের অপর দল ভুটান সম্প্রতি তাদের নাম প্রত্যাহার করে নিয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল শনিবার জানিয়েছেন, ভুটান এএফসির কাছে অনুর্ধ্ব ১৭ টুর্নামেন্ট পিছিয়ে দেয়ার আবেদন জানালেও এএফসি তা বাতিল করে দিয়েছে। তিনি জানান, এএফসি গ্রুপের দুই দল বাংলাদেশ ও শ্রীলংকাকে হোম আ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলার পরামর্শ দিয়েছে। দুই দলের খেলার তারিখ নভেম্বরের পর ঘোষণা করা হবে।
ঢাকায় আগামী ১৩ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশ, ভুটান ও শ্রীলংকার গ্রুপ পর্যায়ে খেলায় অংশগ্রহনের কথা ছিল।
