জয়ের ধারা বজায় রেখেছেন ক্লিস্টার্স
কিম ক্লিস্টার্স বছরের নবম শিরোপা হ্যাসেল্ট ওপেন টুর্নামেন্টে জয়ের দৌঁড়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন। তিনি কোয়ার্টার ফাইনালে জার্মান প্রতিদ্বন্দ্বী জুলিয়া স্ক্রাফকে ৬-২, ৬-৩ সেটে পরাজিত করেন।
দ্বিতীয় বাছাই ক্লিস্টার্স সেমি ফাইনালে মুখোমুখি হবেন রুশ প্রতিদ্বন্দ্বী ডিনারা সাফিনার। সাফিনা স্লোভেনিয়ান প্রতিদ্বন্দ্বী ক্যাটারিনা শ্রীবোতনিককে পরাজিত করে সেমি ফাইনালে উঠেন।
এদিকে অপর ম্যাচে ডাচ টিনেজার মাইকেলা ক্রেজিক ৬-৪, ৬-৩ সেটে টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই ফ্রেঞ্চ নাথালি ডেচিকে পরাজিত করে অঘটন ঘটিয়েছেন।
১৬ বছর বয়সি ক্রেজিক বিশ্ব র্যাঙ্কিংয়ে ৬৮তম স্থানে অবস্থান করছেন। পরবর্তী ম্যাচে তিনি মুখোমুখি হবেন তৃতীয় বাছাই ইতালিয়ান ফ্রেন্সিসকার।
