সার্ক সম্মেলনের কারণে জাতীয় ফুটবল লীগ পিছিয়ে যেতে পারে
১৩ তম সার্ক শীর্ষ সম্মেলনের কারণে নিটোল টাটা জাতীয় ফুটবল লীগ পিছিয়ে যেতে পারে।
বাংলাদেশ ফুডবল ফেডারেশনের ডেপুটি সাধারণ সম্পাদক সম্পাদক এবং ন্যাশনাল লীগ কমিটির প্রদান মনজুর হোসেন মালু বিডিনিউজকে বলেন, বিটিভির সাথে আমাদের চুক্তি রয়েছে যে খেলাগুলো সম্প্রচার করা হবে। কিন্তু সার্ক সম্মেলনের সময় বিটিভি খুবই ব্যস্ত শিডিউলের কারণে খেলাগুলো দেখানো সম্ভব হবে না।
তবে তিনি জানান, এখনো এ ব্যাপারে চুড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি। ১২ নভেম্বর থেকে দুদিন ব্যাপী সার্ক সম্মেলন শুরু হবে।
আগামী ১৬ নভেম্বর থেকে লীগের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার কথা রয়েছে। খুলনা, রংপুর, চাঁদপুর এবং কক্সবাজারে খেলাগুলো অনুষ্ঠিত হবে। ছয়টি বিভাগ থেকে ছয়টি দলসহ মোট ১০ টি দল এবার লীগে অংশ নিচ্ছে। এছাড়াও ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযুদ্ধ ক্রীড়া সংসদ, মোহামেডান এবং আবাহনী টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
সরাসরি সম্প্রচার করতে হলে সার্ক শীর্ষ সম্মেলনের পর প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব না হতে পারে এমন আশঙ্কায় খেলার তারিখ পিছিয়ে যেতে পারে।
