হাইন্ডসের ইনজুরিতে শঙ্কিত উইন্ডিজ শিবির
উইন্ডিজ ব্যাটসম্যান ওয়েবেল হাইন্ডস ইনজুরির কারণে স্বাগতিক অস্টেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে খেলতে পারছেন না।
বামহাতি ওপেনিং ব্যাটসম্যান হাইন্ডস ব্রিসবেনে কুইন্সল্যান্ড দলের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলার সময় বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে আঘাত পান।
হাইন্ডসের ইনজুরির কারণে প্রথম টেস্ট ম্যাচে উইন্ডিজ দলের ওপেনিং করবেন ক্রিস গেইল ও ডোভেন স্মিথ।
প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে নভেম্বরের তিন তারিখে।
