চ্যালেঞ্জ কাপে বাংলাদেশ বৃহস্পতিবার মাঠে নামছে চীনের বিরুদ্ধে
মায়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে বৃহস্পতিবার গ্র্যান্ড রয়েল ’০৫ চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দল তাদের প্রথম ম্যাচে চীনের মুখোমুখি হচ্ছে। বুধবার স্থানীয় সময় সকাল সাতটায় মায়ানমার পৌঁছেছে বাংলাদেশ দল।
চারজাতি এই টুর্নামেন্টে অন্য দু’টি দল হচ্ছে-ভারত ও স্বাগতিক মায়ানমার। বাংলাদেশ ২৯ অক্টোবর মায়ানমারের বিরুদ্ধে দ্বিতীয় ও ৩১ অক্টোবর ভারতের বিরুদ্ধে তৃতীয় ম্যাচ খেলবে।
শীর্ষ দু’টি দল ফাইনালে খেলবে।
