ভারত সফরে প্রথম জয় পেয়েছে বিকেএসপি অনুর্ধ্ব ১৭ হকি দল
নয়াদিল্লিতে নেহেরু অনুর্ধ্ব ১৭ হকি টুর্নামেন্টে মঙ্গলবার বিকেএসপি হকি দল প্রথম জয় পেয়েছে। বিকেএসপি ২-১ গোলে হারায় হরিয়ানাকে।
বিজয়ী দলের পক্ষে চয়ন ও মালিক একটি করে গোল করেন। একই ভেন্যুতে বিকেএসপি বৃহস্পতিবার তাদের দ্বিতীয় ম্যাচে জলন্ধরের মুখোমুখি হবে। জলন্ধরকে হারাতে পারলেই বিকেএসপির কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে।
