শোয়েবকে বোলিং লাইন-আপ কমাতে আকরামের পরামর্শ
পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম মঙ্গলবার জাতীয় ক্রিকেট একাডেমিতে এসেছিলেন পিন্ডি এক্সপ্রেস খ্যাত ফাস্ট বোলার শোয়েব আখতারকে বোলিং লাইন-আপ কমানোর পরামর্শ দিতে।
পাকিস্তান কোচ বব উলমারের আমন্ত্রণে আকরাম একাডেমিতে এসেছিলেন। তাছাড়া তিনি অপর বাহাতি মিডিয়াম পেসার মোহাম্মদ খলিলকেও পরামর্শ দিয়েছেন।
বিশ্বখ্যাত বোলার ওয়াসিম পাকিস্তানের হয়ে ১০৪টি টেস্ট ম্যাচে ৪১৪টি উইকেট এবং ৩৫৬টি ওয়ান ডে ম্যাচে ৫০২টি উইকেট পেয়েছেন।
ওয়াসিম জানান, শোয়েবকে ফিট মনে হচ্ছে এবং দেশের মাটিতে পাকিস্তানের হয়ে শোয়েব মূল অস্ত্র হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবেন।
প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে মুলতানে ১২ই নভেম্বর।
ইতোমধ্যে বব উলমার শোয়েবকে রান-আপ কমানোর পরামর্শ দিয়েছেন।
ওয়াসিম বলেন, পাকিস্তান দল দেশের মাটিতে পিচ থেকে বাড়তি সুবিধা পাবে। ইংল্যান্ডকে চাপে ফেলতে হলে ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রেই পাক দলকে ভাল করতে হবে।
তিনি গুরুত্বের সাথে বলেন, পাকিস্তানের জন্য সিরিজটি সহজ হবে না। কারণ ইংল্যান্ড সকল বিভাগেই এখন শক্তিশালী।
