লিওন এটিপি টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডে এন্ডি রডিক
বিশ্ব র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা আমেরিকান এন্ডি রডিক ৫৬৯,০০০ ইউরো মূল্যের এটিপি টুর্নামেন্টে মঙ্গলবার ৭-৫, ৬-৩ সেটে ফ্রেঞ্চ প্রতিদ্বন্দ্বী থিওরি এ্যাসিওনকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।
টুর্নামেন্টের শীর্ষ বাছাই রডিক দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবেন ফ্রেঞ্চ প্রতিদ্বন্দ্বী সেবেস্টিয়ান গ্রোসজিনের। সেবাস্টিয়ান ৪-৬, ৬-৩, ৬-৪ সেটে কষ্টার্জিত জয় পেয়েছেন রোমানিয়ান প্রতিদ্বন্দ্বী ভিক্টর হেনিসসুর বিরুদ্ধে।
এ মৌসুমটা রডিকের বেশ খারাপই কেটেছে। ইউএস ওপেন টুর্নামেন্টে দ্রুত বাদ পড়েন তিনি এবং উইম্বেলডনের ফাইনাল ম্যাচে রজার ফেদেরার-এর কাছে পরাজিত হন।
