২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিনিয়র ডিভিশন হকি লিগের কমিটি গঠন বৃহস্পতিবার

বাংলাদেশ হকি ফেডারেশনের বৃহস্পতিবারের নির্বাহী কমিটির সভায় সিনিয়র ডিভিশন হকি লিগের কমিটিও গঠন করা হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2005, 07:55 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

এছাড়াও সভায় কর্মকর্তাদের বেতন বৃদ্ধির ব্যাপারে আলোচনা হবে এবং সাময়িক বহিস্কৃত আম্পায়ার মাহবুবুল হক মিতুর আপীলের আবেদনের আলোচনা হবে।

মঙ্গলবার ফেডারেশন সূত্র জানায়, নির্বাহী কমিটির সভায় আসন্ন অনুর্ধ্ব ১৮ এশিয়া কাপ চ্যাম্পিয়নশীপের জন্য বাংলাদেশ দলের কর্মকর্তাও নিয়োগ দেয়া হবে।

এদিকে হকি ফেডারেশনের বর্তমান নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৬ জুলাই। ফলে বৃহস্পতিবারের সভাটি বর্তমান কমিটির জন্য সম্ভবত শেষ সভা হতে যাচ্ছে।

এ ব্যাপারে ফেডারেশনের সাধারণ সম্পাদক শামসুল বারী বলেন, আমরা যেহেতু জাতীয় ক্রীড়া পরিষদের কাছে নির্বাচনের অনুরোধ জানিয়েছি, ফলে বৃহস্পতিবারের সভাটিই আমাদের শেষ সভা হতে পারে।

তিনি জানান, ক্রীড়া পরিষদ এই মুহূর্তে কাউন্সিলরদের তালিকার জন্য অপেক্ষা করছে এবং আমরা ইতিমধ্যে ৭৪ জনের মধ্যে ৬৭ জন কাউন্সিলর পেয়ে গেছি। যত দ্রুত সম্ভব আমরা এই তালিকা হস্তান্তর করব।

২২ অক্টোবর কাউন্সিলরদের নাম জমা দেয়ার চুড়ান্ত তারিখ হলেও আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ড এবং বিকেএসপি এখনও তাদের কাউন্সিলরদের নামের তালিকা জমা দেয়নি বলে জানান তিনি। হকি ফেডারেশনের সভাপতির পরামর্শক্রমে জাতীয় ক্রীড়া পরিষদ পাঁচজন কাউন্সিলর নিয়োগ দেবে।