২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ফুটবল দলের মায়ানমার যাত্রা

চারজাতি গ্রান্ড রয়েল ’০৫ চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দল মঙ্গলবার মায়ানমারের উদ্দেশ্যে যাত্রা করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2005, 07:17 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

ডিসেম্বর পাকিস্তানে অনুষ্ঠেয় সাফ ফুটবলের ওয়ার্ম আপ হিসেবেই দেখা হচ্ছে এই টুর্নামেন্টকে।

টুর্নামেন্টে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) একাদশের ব্যানারে মূল জাতীয় দল অংশ নিলেও টুর্নামেন্টের অন্য দল-ভারত, চীন ও স্বাগতিক মায়ানমারের বয়স ভিত্তিক দলগুলো অংশগ্রহণ করবে।

দলনেতা ফুটবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক আশরাফউদ্দিন আহমেদ চুন্নু এবং ম্যানেজার ছাইদ হাছান কাননও দলের সাথে রয়েছেন।

২৭ অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী চীন। বাংলাদেশ ২৯ অক্টোবর মায়ানমারের বিরুদ্ধে এবং ৩১ অক্টোবর ভারতের বিরুদ্ধে খেলবে। ২ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।