মাদ্রিদ মাস্টারসের ফাইনালে নাদেল
মাদ্রিদ মাস্টারস টুর্নামেন্টের শীর্ষ বাছাই রাফায়েল নাদেল আর একটি জয় পেলেই এ বছরের ১১তম শিরোপা জয়ের স্বাদ পাবেন।
১৯ বছর বয়সী স্প্যানিশ নাদেল সেমি ফাইনাল ম্যাচে ৭-৫, ৭-৬ (৭-১) সেটে রুবি গিনিপ্রিকে পরাজিত করে ফাইনালে উঠেছেন।
নাদেল ফাইনালে ক্রোয়েশিয়ান প্রতিদ্বন্দ্বী ইভান লুবিসিকের মুখোমুখি হবেন। লুবিসি ৬-৩, ৩-৬, ৬-৩ সেটে ডেভিড নেলবেনডিনকে পরাজিত করে ফাইনালে উঠেছেন।
