২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখনই বেকহামের সাথে কোন আলোচনা নয়-রিয়াল মাদ্রিদ

স্পেনিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এখনই ইংলিশ অধিনায়ক ডেভিড বেকহামের সাথে নতুন চুক্তি নিয়ে আলোচনা করতে রাজি নয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2005, 10:18 AM

Updated : 26 Apr 2022, 06:13 PM

ইংলিশ মিডফিল্ডার বেকহামের সাথে রিয়াল মাদ্রিদের বর্তমান চুক্তির এখনও দুই বছর সময় আছে এবং ক্লাব সূত্রে জানা গেছে এখনই তারা নতুন চুক্তি নিয়ে আলোচনার কোনও দিনক্ষণ নির্দিষ্ট করেনি।

বেকহাম ক্লাবের কাছে বাজার চাহিদা অনুযায়ী তার বেতন-ভাতা বৃদ্ধির দাবি জানিয়েছে। তবে ক্লাব জানিয়েছে, নতুন চুক্তির আলোচনা শুরু না হওয়ার সাথে এর কোনও সম্পর্ক নেই।

ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ক্লাব ও বেকহামের সাথে ২০০৭ সালে চুক্তি শেষ হবে। চুক্তি সময়সীমা বৃদ্ধির ব্যাপারে ক্লাব ও খেলোয়াড়ের মধ্যে এখন কোনও আলোচনা শুরু হয়নি। খেলোয়াড় এবং ক্লাবের মধ্যে চুক্তি বৃদ্ধির ব্যাপারে আলোচনার কোনও দিনক্ষণ ঠিক হয়নি।

বেকহাম আমাদের জানিয়েছে যে, তিনি স্পেনে রিয়াল মাদ্রিদের সাথে থাকতে পেরে খুশি।

প্রসঙ্গত, বেকহাম দু’ বছর আগে ২৫ মিলিয়ন পাউন্ডের চুক্তিবদ্ধ হয়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন।