ভারতের ঘরোয়া ক্রিকেটে খেলবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের প্রধান প্রতিযোগিতা সুপারস্পোর্ট সিরিজের বিজয়ী দল আগামী বছর থেকে ভারতের আন্ত-আঞ্চলিক দুলিপ ট্রফিতে অংশগ্রহণ করবে।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী জেরাল্ড মাজোলা বলেন, চলতি আন্ত-প্রাদেশিক শীর্ষস্থান লাভকারী দল আগামী বছরের ভারতের আন্ত-আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্ট দুলিপ ট্রফিতে অংশগ্রহন সংক্রান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি প্রস্তাব দক্ষিণ আফ্রিকার ক্রিকেট গ্রহণ করেছে।
সিইও মিস্টার মাজোলা এক বিবৃতিতে জানান, দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিবি) ভারতের প্রধান ক্রিকেট টুর্নামেন্ট দুলিপ ট্রফিতে একটি যোগ্য দল পাঠাতে দক্ষিণ আফ্রিকার প্রতি আহ্বান জানিয়েছে।
তিনি বলেন, ক্রিকেটে ভারত ও দক্ষিণ আফ্রিকার সম্পর্ক আরও নিবিড় করতে সম্প্রতি এশিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে যে বৈঠক করেছি, তার পরপরই ভারত এ প্রস্তাব দিয়েছে।
বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট দুলিপ ট্রফিতে ছয়টি দল-একটি বিদেশী দল ও ভারতের পাঁচটি আঞ্চলিক দল-অংশগ্রহণ করে।
ছয়টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে চারদিনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। গ্রুপের শীর্ষ দল দু’টি ফাইনাল খেলবে।
