বৃষ্টির কবলে ঢাকা অনুর্ধ্ব ১৫ ও সিএবি অনুর্ধ্ব ১৫ দলের দুই দিনের ম্যাচ
ভারী বৃষ্টিপাতের জন্য বৃহস্পতিবার কলকাতায় ঢাকা মেট্রো ব্লুজ অনুর্ধ্ব ১৫ ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) অনুর্ধ্ব ১৫ দলের মধ্যেকার দ্বিতীয় দুই দিনের ম্যাচের প্রথম দিনটি বাতিল হয়ে গেছে।
ঢাকা অনুর্ধ্ব ১৫ দল ১৭ অক্টোবর তাদের প্রথম ওয়ানডে ম্যাচে সিএবি অনুর্ধ্ব ১৫ দলের বিরুদ্ধে ৯০ রানে জয়ী হয়।
দু’দল ২৩-২৪ অক্টোবর আরেকটি দুই দিনের ম্যাচ খেলবে। এছাড়া ২৬ ও ২৭ অক্টোবর দু’দলের মধ্যে আরও দু’টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
