২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় চতুর্থ ওয়ানডেতেও হাইপারফরম্যান্সের জয়

শ্রীলংকা সফররত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হাইপারফরম্যান্স স্কোয়াড বৃহস্পতিবার চতুর্থ ওয়ানডে ম্যাচেও জয় পেয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2005, 08:50 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

কলম্বোর মোরাতুয়া স্টেডিয়ামে সফরকারীরা পাঁচ উইকেটে হারায় প্রতিপক্ষ শ্রীলংকাকে।

প্রথমে ব্যাট করে স্থানীয় দলটি ৩৮ দমমিক ২ ওভারে ১২৭ রানে অল আউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার উধাওয়াত্তা। হাইপারফরম্যান্স দলের সাকিব আল হাসান তিনটি ও ফরহাদ রেজা দু’টি উইকেট লাভ করেন।

জবাবে বাংলাদেশের তরুন দলটি ২২ দশমিক ১ ওভারে পাঁচ উইকেট খুইয়ে জয় তুলে নেয়। ফরহাদ রেজা ৫৪ ও সাকিব আল হাসান ৪৮ রান করে দলের জয়ে মূখ্য ভূমিকা পালন করেন।