২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ভারত-পাকিস্তানের মধ্যকার ওয়ানডে ম্যাচ হওয়ার সম্ভাবনা

গত ৮ অক্টোবর ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে তহবিল গঠনের উদ্দেশ্যে ভারত ও পাকিস্তান একটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2005, 04:55 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

ঢাকায় প্রাপ্ত এক তথ্যে জানা যায়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি শাহরিয়ার খান এই ম্যাচ আয়োজনের সম্ভাব্যতা নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জগমোহন ডালমিয়ার সাথে টেলিফোনে আলোচনা করেছেন।

শাহরিয়ার খান ডেইলি টাইমসকে জানান, কয়েকদিনের মধ্যে একটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের তারিখ নির্ধারন নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করতে সম্মত হয়েছি।

পাকিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে আইসিসি দশমিক পাঁচ মিলিয়ন ডলার এবং ক্রিকেট অস্ট্রেলিয়া সুপার সিরিজের টেস্টের দ্বিতীয় দিনের অর্জিত অর্থ দান করেছে।