২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যানচেস্টার ইউনাইটেডের রোনাল্ডোর ধর্ষণ মামলায় জামিন লাভ

ধর্ষক সন্দেহে গ্রেপ্তারকৃত ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় ক্রিশ্চিয়ান রোনাল্ডোকে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2005, 12:00 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

স্কটল্যান্ড ইয়ার্ড নিশ্চিত করে বলেছে, বিশ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগ পরবর্তী তদন্তের অপেক্ষায় রয়েছে।

২ অক্টোবর সেন্ট্রাল লন্ডনের একটি হোটেলে এক মহিলাকে নির্যাতন ও ধর্ষণের অভিযোগের পর মেট্রোপলিটন পুলিশের স্যাফায়ারের একটি দল একটি স্টেশন থেকে পর্তুগালের আন্তর্জাতিক ফুটবলার রোনাল্ডোকে গ্রেপ্তার করে।

ম্যানচেস্টার ইউনাইটেড বলেছে, এ মুহূর্তে ক্লাবটি কোনও মন্তব্য করতে চায় না।

অভিযোগের প্রেক্ষিতে পুলিশ মিস্টার রোনাল্ডোকে কারাগারে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেছে।

ধর্ষিতা মহিলা বলেন, ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে ফুলহ্যামের খেলার পরের দিন হোটেলের একটি পেন্টহাউজ স্যুটে তাকে রোনাল্ডো ধর্ষণ করেছেন।