মেরিনার ক্রিকেট ও মহিলা হ্যান্ডবল দলের সংবর্ধনা বৃহস্পতিবার
এ বছর দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ চ্যাম্পিয়ন মেরিনার ইয়াংস ক্লাবের ক্রিকেট দল এবং তিব্বত প্রথম বিভাগ মহিলা হ্যান্ডবল লিগে চ্যাম্পিয়ন ক্লাবের মহিলা হ্যান্ডবল দলকে বৃহস্পতিবার ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হবে।
আরামবাগ বালুর মাঠস্থ ক্লাব প্যাভিলিয়নে বিকেল তিনটায় সংবর্ধনা অনুষ্ঠান শুরু হবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
