২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টির বাগড়ায় কর্পোরেট ক্রিকেট লিগের খেলা বাতিল

গ্রামীনফোন তৃতীয় কর্পোরেট ক্রিকেট লিগে মঙ্গলবারের তিনটি ম্যাচই বৃষ্টির কারণে বাতিল হয়ে গেছে। লিগের বাইলজ অনুযায়ী দলগুলো এক পয়েন্ট করে লাভ করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2005, 06:56 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

বি গ্রুপে পাঁচ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে অবস্থান করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বেক্সিমকো গ্রুপ। তিন ম্যাচে অ্যাকমি ল্যাবরেটরিজ ও যমুনা ব্যাংকের সংগ্রহ তিন পয়েন্ট। এদিকে বৃষ্টির বদান্যতায় লিগে প্রথম পয়েন্টের মুখ দেখেছে ওরিয়ন গ্রুপ ও মেট্রো রিয়েল এস্টেট।