২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনজুরি কাটিয়ে সাংহাইতে ফিরতে পারবেন বলে জানালেন ফেদেরার

বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় সুইস রজার ফেদেরার ডান পায়ের ইনজুরি কাটিয়ে সাংহাইতে অনুষ্ঠেয় মৌসুমের শেষ মাস্টার্স কাপে অংশ নিতে পারবেন বলে বৃহস্পতিবার আশা প্রকাশ করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2005, 04:44 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

তার ডান পায়ের পাতার টিস্যু প্রাকটিসের সময় ছিঁড়ে যায়।

ইনজুরির কারণে ফেদেরার আগামী সপ্তাহ থেকে শুরু হওয়া মাদ্রিদ মাস্টার্স টুর্নামেন্টেও খেলতে পারছেন না। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

ফেদেরার তার ওয়েবসাইটে বলেন, “গত বছর আমার দুর্ভাগ্য ছিল উরুর ইনজুরি, এ বছর পায়ের ইনজুরি। আমি খুবই হতাশ। এসব থেকে রক্ষা পাওয়ার জন্য পরের বছর নিজ শহর বাসেলে অনুষ্ঠেয় টুর্নামেন্টে আমি অংশ নিতে পারছি না। তবে আমি আশা করি, সাংহাই ওপেনের আগে আমি ফিটনেস ফিরে পাব।”

সাংহাইতে নভেম্বর মাসের ১৩ থেকে ২০ তারিখ পর্যন্ত মাস্টারস কাপ চলবে।