মহিলা এশিয়া কাপ ক্রিকেট আয়োজন করবে পাকিস্তান
পাকিস্তান আগামী ডিসেম্বরে মহিলা এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র বৃহস্পতিবার জানায়, ২৬ ডিসেম্বর থেকে করাচিতে অনুষ্ঠেয় টুর্নামেন্টে ভারত, শ্রীলংকা এবং বাংলাদেশের অংশগ্রহনের সম্ভাবনা রয়েছে। তবে সূত্র বাংলাদেশের অংশগ্রহনের ব্যাপারে নিশ্চিত তথ্য দিতে পারেনি।
মহিলা ক্রিকেটে ভারত শক্তিশালী দল হিসেবে আর্বিভূত হয়েছে। গত এপ্রিলে ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশ্বকাপের ফাইনালেও ওঠে।
