২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় এসে পৌঁছেছে সিএবি অনুর্ধ্ব-১৭ দল

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) অনুর্ধ্ব-১৭ দল ১৬ দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় এসে পৌঁছেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2005, 07:30 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

রাজশাহী বিভাগীয় অনুর্ধ্ব-১৭ দলের বিরুদ্ধে সফরকারীরা তিনটি করে ওয়ানডে এবং দুই দিনের ম্যাচ খেলবে।

দু’দলের মধ্যকার প্রথম দুইদিনের ম্যাচ শুরু হবে ১৫ অক্টোবর। ১৮-১৯ অক্টোবর অনুষ্ঠিত হবে দ্বিতীয় দুইদিনের ম্যাচ। ২১ অক্টোবর শুরু হবে তৃতীয় ও শেষ দুইদিনের ম্যাচ। তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৪, ২৫ ও ২৭ অক্টোবর। ২৮ অক্টোবর কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে সিএবি দল।

রাজশাহী বিভাগীয় অনুর্ধ্ব ১৭ দলের খেলোয়াড়রা হলেন: জাকিউল ইসলাম, মীর ফয়সাল আলী, সোহান পারভেজ, রাজীব, সুপ্রিয় সরকার, আবু হায়াত, মায়শিকুর রহমান, তালহা বিন তারেক, হামিদুল ইসলাম হিমেল, সৈয়দ শরিফ ফয়সাল, মুক্তার আলী, ওয়াসিম ইকবাল, আরাফাত রহমান ও ফজলে রাব্বি। স্ট্যান্ডবাই: সাকলায়েন সজিব, আরিফ শেখ, আব্দুল আহাদ এবং আলমগীর হোসেন। কর্মকর্তা: এ এস এম ফজলুল কবির (ম্যানেজার) এবং মহিউদ্দিন (কোচ)।