পরাজয় থেকে কোনোক্রমে রক্ষা পেলেন রুশ ডার্লিং শারাপোভা
বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় মারিয়া শারাপোভা দুই দশমিক তিন মিলিয়ন ডলার মূল্যের এটিপি ও ডব্লিউপিএ ক্রেমলিন কাপ ইভেন্টে প্রতিপক্ষ এনা-লিনা গ্রোনফিল্ডের ইনজুরির কারণে কোনওক্রমে পরাজয় থেকে রক্ষা পেয়েছেন।
প্রথম রাউন্ডের ম্যাচে ৬-১, ৪-২ সেট চলাকালে জার্মান প্রতিদ্বন্দ্বী এনা-লিনা গ্রোনফিল্ড গোড়ালির ইনজুরির কবলে পড়েন এবং পরাজয়ের হাত থেকে কোনোমতে রক্ষা পান শীর্ষ বাছাই শারাপোভা। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
বিশ্বের ২১তম খেলোয়াড় গ্রোনফিল্ড মাত্র ২৩ মিনিটেই প্রথম সেট জয় করে নেন। দ্বিতীয় সেটেও গ্রোনফিল্ড ভালই খেলা চালিয়ে যান।
এদিকে অন্য ম্যাচে ইউএস ওপেন রানার-আপ তৃতীয় বাছাই ফ্রেঞ্চ মেরি পিয়ারস ৪-৬, ৬-২, ৬-৩ সেটে ইটালিয়ান ফ্লেভিয়া পিনেটাকে পরাজিত করে কোয়াটার-ফাইনালে উঠেছেন।
বর্তমান চ্যাম্পিয়ন এবং ষষ্ঠ বাছাই অ্যানাস্তাসিয়া মিসকিনা ২-৬, ৬-৪, ৬-২ সেটে বুলগেরিয়ান মেগডালিনা মেলিভাকে পরাজিত করেছেন।
পুরুষ বিভাগের ম্যাচে ডেনিয়েল ব্রাসিয়েল্লি ৩-৬, ৬-৪, ৬-৪ সেটে পরাজিত করেছেন বর্তমান চ্যাম্পিয়ন নিকোলাই ডেভিডেনকোকে পরাজিত করে টুর্নামেন্টে অঘটন ঘটিয়েছেন।
তৃতীয় বাছাই মিখাইল ইউজনি চেক প্রতিদ্বন্দ্বী লুকাস দাত্তহিকে এবং পঞ্চম বাছাই ব্রাইটন গ্রেগ রুসেদস্কি ফ্রেঞ্চ প্রতিদ্বন্দ্বী মাইকেল লোদরাকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।
