২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুর্ধ্ব ১৭ ডেভলপমেন্ট স্কোয়াডের ল্যাঙ্গুয়েজ কোর্স

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুর্ধ্ব ১৭ ডেভলপমেন্ট স্কোয়াডের জন্য ১১ দিনব্যাপী ল্যাঙ্গুয়েজ কোর্সের আয়োজন করেছে ঢাকাস্থ ব্রিটিশ কাউন্সিল। বিকেএসপিতে ১৮ অক্টোবর থেকে শুরু হবে এই কোর্স।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2005, 08:55 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

কোর্সের জন্য নির্বাচিত ক্রিকেটারা হলেন-একেএম বায়েজিদ হামিদ, হাবিবুর রহমান, মোহাম্মদ রায়হানউদ্দিন, মেহাদাদ আমীন তপু, নাদিম উদ্দিন চৌধুরী (ঢাকা মেট্রো), রায়হান আনাস, শাফায়াত হোসেন, সৈয়দ অপু (ঢাকা বিভাগ), মাহমুদুল হাসান, নাসির হোসেন, রুম্মান ইসলাম, আরিফুল হক, মীর ফয়জুল্লাহ খান (রাজশাহী বিভাগ), অমিত মজুমদার, শাহেদ আদনান, মাসুদ রানা, সাজ্জাদ হোসেন মুন (খুলনা বিভাগ), মোহাম্মদ সজিব (বরিশাল), মোহাম্মদ মিঠুন আলী (বিকেএসপি) এবং আসাদুজ্জামান প্রিন্স (স্কুল গ্রুপ)।

নির্বাচিত ক্রিকেটারদের ১৭ অক্টোবর বিকেএসপিতে বিকেল পাঁচটায় রিপোর্ট করার অনুরোধ জানানো হয়েছে।