২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রিকেট দলের ফিটনেস ট্রেনিং শুরু বৃহস্পতিবার

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের ফিটনেস ট্রেনিং।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2005, 08:30 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

জাতীয় দলের কোচ ডেভ হোয়াটমোর এবং নির্বাচকরা ফিটনেস ট্রেনিংয়ের জন্য ২২ জন ক্রিকেটারকে বাছাই করেছেন। টেনিং পরিচালনা করবেন জাতীয় দলের ট্রেইনার স্টুয়ার্ট কার্পিনেন।

শ্রীলংকার বিরুদ্ধে হোম সিরিজের আগ পর্যন্ত চলবে এই ট্রেনিং।

নির্বাচিত ক্রিকেটারা হলেন-হাবিবুল বাশার, শাহরিয়ার নাফিস, নাফিস ইকবাল, জাভেদ ওমর, মোহাম্মদ আশরাফুল, আফতাব আহমেদ, তুষার ইমরান, রাজিন সালেহ, অলক কাপালী, মাঞ্জারুল ইসলাম রানা, মোহাম্মদ রফিক, এনামুল হক জুনিয়র, আব্দুর রাজ্জাক, খালেদ মাহমুদ, খালেদ মাসুদ, মাশরাফি বিন মুর্তজা, তাপস বৈশ্য, তালহা জুবায়ের, শাহাদত হোসেন, সৈয়দ রাসেল, নাজমুল হোসেন এবং আনোয়ার হোসেন মনির।

নির্বাচিত ক্রিকেটারদের বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় শেরে বাংলা স্টেডিয়ামে ট্রেইনার স্টুয়ার্ট কার্পিনেনের কাছে রিপোর্ট করতে অনুরোধ জানানো হয়েছে।