অনুর্ধ্ব-১৫ ক্রিকেট দল বৃহস্পতিবার ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করছে
তিনটি দুইদিনের ম্যাচ আর সমানসংখ্যক ওয়ানডে খেলতে ১৬ সদস্যের বাংলাদেশ অনুর্ধ্ব-১৫ ক্রিকেট দল বৃহস্পতিবার ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করছে।
দলে ১৪ জন খেলোয়াড় এবং দুইজন কর্মকর্তা রয়েছেন। অনুর্ধ্ব ১৫ দল ২৮ অক্টোবর দেশে ফিরবে।
অনুর্ধ্ব ১৫ দল: আলী হোসেন (অধিনায়ক), জাবিদ হোসেন (সহ অধিনায়ক), মামুন ইসলাম, আহমেদ আব্দুস সাজ্জাদ, ফুরকান, মেহরাব আশরাফ, আশরাফুল আজিজ, নাজমুল হক, জুয়েল রানা, মোমিনুল হক, জাহিদ আহমেদ, শফিকুল ইসলাম, আলমগীর হোসেন এবং নুর হোসেন।
কর্মকর্তা: আব্দুল হাদি (প্রধান কোচ) এবং আত্তাবুল ইসলাম (সহকারী কোচ)।
