ল্যামপার্ডের গোলে পোল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
ইংলিশ স্ট্রাইকার ফ্রাঙ্ক ল্যামপার্ডের দর্শনীয় গোলের সুবাদে বুধবার গ্রুপ ছয় এর ম্যাচে ইংল্যান্ড ২-১ গোলে পরাজিত করে পোল্যান্ডকে।
উভয় দলই ইতোমধ্যে জার্মানিতে অনুষ্ঠেয় বিশ্বকাপ ২০০৬ এর মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। এই জয়ের ফলে ইংল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হল।
ইংল্যান্ডের অধিনায়ক মাইকেল ওয়েন ম্যাচের ৪৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। কিন্তু প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগে পোল্যান্ডের বদলি খেলোয়াড় টমাস ফ্রাঙ্কোজকি গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন। তবে মৌসুমের সেরা খেলা প্রদর্শন করে ইংল্যান্ড।
হাফ-টাইমের পর ওয়েন আবারও দলের জন্য গোলের সুযোগ সৃষ্টি করে দেন। তার কাছ থেকে বল পেয়ে ল্যামপার্ড ৮১ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন।
এই জয়ের ফলে ইংল্যান্ডের পয়েন্ট দাঁড়াল ২৫ এবং পোল্যান্ডের ২৪।
