থাইল্যান্ড ওপেনের দ্বিতীয় রাউন্ডে সানিয়া
ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা মঙ্গলবার দুই লাখ ডলার মূল্যের থাইল্যান্ড ওপেন ডব্লিউটিএ টুর্নামেন্টে স্লোভাকিয়ান হেনরিয়েটা নেগইয়োভাকে ৬-১, ৪-৬, ৬-০ সেটে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।
টুর্নামেন্টের পঞ্চম বাছাই ১৮ বছর বয়সী সানিয়া প্রথম সেট সহজে জিতে নিলেও দ্বিতীয় সেটে প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়। কিন্তু তৃতীয় সেটে তিনি খেলায় ফিরে আসেন এবং ম্যাচ জয় করে নেন।
বর্তমানে সানিয়া বিশ্ব র্যাঙ্কিংয়ে ৩১তম স্থানে অবস্থান করছেন।
