২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান দাবার পঞ্চম রাউন্ডে জয় পেয়েছেন জিয়া, রাকিব

হায়দ্রাবাদের কোটলা বিজয়া ভাস্কর রেড্ডি ইনডোর স্টেডিয়ামে পঞ্চম এশিয়ান দাবা চ্যাম্পিয়নশীপে সোমবার পঞ্চম রাউন্ডের নিজ নিজ খেলায় জয় পেয়েছেন বাংলাদেশের গ্রান্ডমাষ্টার জিয়াউর রহমান ও আন্তর্জাতিক মাষ্টার আব্দুল্লাহ আল রাকিব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2005, 08:43 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

জিয়া সাড়ে তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছেন। রাকিবের সংগ্রহ তিন পয়েন্ট।

পঞ্চম রাউন্ডে ভারতের বিএস শিবানন্দনের বিরুদ্ধে জয় পান। অন্যদিকে রাকিব হারান ভারতের আন্তর্জাতিক মাষ্টার দীপসেন গুপ্তাকে।

এই রাউন্ডে জিয়া ও রাকিব জয় পেলেও হেরে গেছেন আন্তর্জাতিক মাষ্টার রিফাত বিন সাত্তার ও এনামুল হোসেন রাজীব। রিফাত চীনের গ্রান্ডমাষ্টার ঝু জুনের বিরুদ্ধে এবং রাজীব ইরানের গ্রান্ডমাষ্টার ঘায়েম ইহসানের বিরুদ্ধে পরাজিত হন। পঞ্চম রাউন্ড শেষে দু’জন আড়াই পয়েন্ট করে সংগ্রহ করেছেন।

সাড়ে চার পয়েন্ট করে নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছেন চীনের দুই গ্রান্ডমাষ্টার ঝাং ঝং ও লি শিলং। চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের গ্রান্ডমাষ্টার কনেরু হামপি, ইন্দোনেশিয়ার গ্রান্ডমাষ্টার মেগারান্তো সুসান্তো, চীনের গ্রান্ডমাষ্টার ঝৌ জিয়ানচাও এবং ভারতের আন্তর্জাতিক মাষ্টার নিলোৎপল দাশ।