২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিল, আর্জেন্টিনার ম্যাচ সরাসরি দেখাবে টেন স্পোর্টস

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ ফুটবলের কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচগুলো টেন স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2005, 01:53 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল এবং বলিভিয়ার মধ্যেকার ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে ১০ অক্টোবর সোমবার রাত ২টায় (বিএসটি)। ১৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় নিজেদের মাটিতে ব্রাজিল মুখোমুখি হবে ভেনিজুয়েলার। এ ম্যাচটিও সম্প্রচার করবে টেন স্পোর্টস।

তাছাড়া ল্যাটিন আমেরিকান অপর হেভিওয়েট আর্জেন্টিনা এবং পেরুর মধ্যেকার অপর ম্যাচটি সোমবার ভোর ৪ টায় (বিএসটি) প্রচার হবে। বৃহস্পতিবার আর্জেন্টিনা এবং উরুগুয়ের মধ্যেকার ম্যাচটি প্রচারিত হবে সকাল সাড়ে ১১ টায় (বিএসটি)।

ব্রাজিল এবং আর্জেন্টিনা ইতোমধ্যেই জার্মানি ২০০৫ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

যারা ম্যাচগুলো সরাসরি দেখতে ব্যর্থ হবেন তাদের নিরাশ হওয়ার কিছু নেই। টেন স্পোর্টস সকাল বেলা ম্যাচগুলো পুনঃপ্রচার করবে।

আর্জেন্টিনা ১৬ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান করছে। আর্জেন্টিনা ১৬ ম্যাচের মধ্যে জয় পেয়েছে নয়টিতে এবং পরাজিত হয়েছে তিনটিতে।

অন্যদিকে ব্রাজিলের সংগ্রহ ১৬ ম্যাচে ৩০ পয়েন্ট। ব্রাজিল ১৬ ম্যাচে জয় পেয়েছে আটটিতে এবং পরাজিত হয়েছে দু’টিতে।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষ চারটি দল ২০০৬ বিশ্বকাপে অংশ গ্রহণ করবে। পঞ্চম স্থান অর্জনকারী দলকে প্লে-অফ ম্যাচ খেলতে হবে ওশেনিয়া অঞ্চলের বিজয়ী দলের বিরুদ্ধে।