ফিল্ডারস্টাড জিপি টুর্নামেন্টের ফাইনালে ডেভেনপোর্ট ও মরেসমো
আমেরিকান লিন্ডসে ডেভেনপোর্ট ফিল্ডারস্টাড গ্রান্ড প্রিক্স টুর্নামেন্টে ৬-৪, ৬-৩ সেটে ডেনিলা হেনটুচোভাকে পরাজিত করে ফাইনালে উঠেছেন। এ মৌসুমে এটা তার নবম ফাইনাল।
হেনটুচোভার বিরুদ্ধে ডেভেনপোর্টের এটি ধারাবাহিক পঞ্চম বিজয়। গ্রান্ড প্রিক্স শিরোপা জয় করতে পারলে ডেভেনপোর্ট ক্যারিয়ারে ৫০তম টাইটেল জয় করবেন।
ফাইনাল ম্যাচে ডেভেনপোর্ট মুখোমুখি হবেন এমিলি মুরেসমোর।
মুরেসমো ৬-৩, ৬-৪ সেটে রুশ প্রতিদ্বন্দ্বী এলিনা ডিমেনটিয়েভাকে পরাজিত করে টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন।
