২০০৬ বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করলো আরও ৬টি ইউরোপিয়ান দল
নেদারল্যান্ড, পর্তুগাল, ইতালি, ইংল্যান্ড, পোল্যান্ড এবং ক্রোয়েশিয়া শনিবার ইউরোপিয়ান অঞ্চলের প্রতিযোগী দলগুলোর মধ্যে থেকে পেনাল্টিমেট রাউন্ডের ম্যাচে জয় আদায় করে নিয়ে ২০০৬ বিশ্ব কাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে।
এর আগে ইউক্রেন এবং স্বাগতিক জার্মানি চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। বুধবার প্লে-অফ ম্যাচের বিজয়ী দল ২০০৬ বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।
গ্রুপ ওয়ানের ম্যাচে নেদারল্যান্ড ২-০ গোলে ইউরো ২০০৪ সেমি ফাইনালিস্ট চেক রিপাবলিকানকে পরাজিত করে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। প্রথমার্ধেই শক্তিশালী দল দু’টির মধ্যে ম্যাচ জমে ওঠে। নেদারল্যান্ডের পক্ষে ম্যাচের ৩০ মিনিটের মাথায় প্রথম গোল করেন ভ্যান ডার ভার্ট। ম্যাচের ৩৭ মিনিটে দ্বিতীয় গোলটি করেন বেরি অপডেম। এ জয়ের ফলে এক ম্যাচ বাকি থাকতেই নেদারল্যান্ড গ্রুপের শীর্ষ দল হিসেবে জার্মানিতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো।
এদিকে ইংল্যান্ড ১-০ গোলে পরাজিত করেছে অস্ট্রিয়াকে। তবে ইংল্যান্ড অধিনায়ক ডেভিড বেকহ্যামের জন্য ম্যাচটি ছিল বেদনাদায়ক। ম্যাচ শুরুর এক ঘন্টার মধ্যে বেকহ্যামকে দু’বার হলুদ কার্ড দেখানো হয়। তিনিই হলেন প্রথম ইংলিশ ফুটবলার, যাকে ভিন্ন দু’ম্যাচে দুইবার মাঠের বাইরে যেতে হলে। ইংল্যান্ড ফুটবল দলের প্রথম অধিনায়ক, যিনি ইংল্যান্ডের ১৩৩ বছরের আর্ন্তজাতিক ইতিহাসে প্রথমবারের মত দু’বার হলুদ কার্ড পাওয়ার জন্য মাঠ থেকে বের হলেন। এর ফলে বুধবার পোল্যান্ডের বিরুদ্ধে বেকহ্যাম মাঠে নামতে পারবেন না।
নিজেদের মাঠে ক্রোয়েশিয়া ডেরিজো সারনার এক মাত্র গোলে হাঙ্গেরির বিরুদ্ধে জয় পায়। ম্যাচের দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোলটি আসে।
নিজেদের মাঠে গ্রুপ তিনের ম্যাচে পর্তুগাল ২-১ গোলে পরাজিত করেছে লিসটেনস্টেইলকে।
একই গ্রুপের অন্য ম্যাচে স্লোভাকিয়া ১-০ গোলে এস্তোনিয়াকে এবং রাশিয়া ৫-১ গোলে লুক্সেমবার্গকে পরাজিত করেছে। এদিকে ফ্রান্স ১-১ গোলে ড্র করেছে সুইজারল্যান্ডের সাথে। ইসরাইল ১-০ গোলে পরাজিত করেছে সাইপ্রাসকে। বুধবার ডাবলিনে মুখোমুখি হবে সুইজারল্যান্ড এবং ইসরাইল। বিশ্বকাপের মূল পর্বে খেলতে হলে ইসরাইলকে সুইজারল্যান্ডের বিরুদ্ধে অবশ্যই জিততে হবে।
পঞ্চম গ্রুপের শীর্ষ দল হিসেবে ইতালি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। স্লোভিনিয়ার বিরুদ্ধে ১-০ গোলে জয় পায় ইতালি। ম্যাচের একমাত্র গোলটি করেন ক্রিশ্চিয়ান জ্যাকার্ডো।
