২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অক্টোবরেই ফুটবল ফেডারেশনের নিয়োগ সমাপ্ত হবে

দেশের ফুটবল অঙ্গনে পেশাদারিত্ব আনার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অক্টোবরেই বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2005, 07:55 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

এ ব্যাপারে ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, আমরা ইতিমধ্যেই নির্বাহী পরিচালক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছি।

এই পদের জন্য ফেডারেশনে ৫০টি আবেদনপত্র জমা পড়েছে। হেলাল জানান, চুড়ান্ত সাক্ষাতকারের জন্য চারজনকে মনোনীত করা হয়েছে। চুড়ান্ত সাক্ষাতকার অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর। চারজনের মধ্যে আবার দু’জন প্রার্থী অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। বাকি দু’জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।

বাফুফে আরও যেসব পদে নতুন জনবল নিয়োগ করবে, সেগুলো হলো-কমিউনিকেশন ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার, ফিন্যান্স ম্যানেজার, ম্যানেজার অব কম্পিটিশন, ম্যানেজার অব প্রফেশনাল লিগ, অ্যাডমিনিস্ট্রেটর অব প্রফেশনাল লিগ এবং ম্যানেজার অব ভিশন এশিয়া ডেভলপমেন্ট প্রোগ্রাম। এসব কর্মকর্তার নিয়োগ ফিফার গাইডলাইন অনুযায়ী হলেও সব ব্যয় বহন করবে বাফুফে।