২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে উঠে এসেছে সুইডেন

দু’টি বড় জয়ের ফলে ফিফা/কোকা-কোলা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে স্থান করে নিয়েছে সুইডেন। গত নয় বছরের মধ্যে এটি তাদের সেরা অবস্থান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2005, 03:11 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

সুইডেন সেপ্টেম্বর মাসে বুলগেরিয়ার বিরুদ্ধে ৩-০ এবং হাঙ্গেরির বিরুদ্ধে ১-০ গোলে জয় পায়।

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দশম স্থান, ইউরোপিয়ান র‌্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থান এবং স্ক্যানডেনেভিয়া অঞ্চলের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে অবস্থান করছে।

সুইডেন অষ্টম গ্রুপে আট ম্যাচে ২১ পয়েন্ট তুলে নিয়েছে এবং বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জনের অতি সন্নিকটে অবস্থান করছে।

২০০২ কোরিয়া/জাপান বিশ্বকাপে সুইডেন নক-আউট পর্ব থেকে উত্তীর্ণ হতে পারলেও বেশি দুর এগোতে পারেনি। শেষবার ১৯৯৪ সালের নভেম্বরে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠেছিল সুইডেন।