২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লিস্টার্সকে পরাজিত করলেন ডিমেনটিয়েভা

দুই মাসের মধ্যে এই প্রথমবারের মত ডব্লিউটিএ ট্যুর ম্যাচে কিম ক্লিস্টার্স পরাজিত হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2005, 01:20 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

পরশি টেনিস গ্রান্ড প্রিক্স টুর্নামেন্টের পঞ্চম বাছাই এলিনা ডিমেনটিয়েভা ৬-৩, ৩-৬, ৬-২ সেটে দ্বিতীয় বাছাই বেলজিয়ামের কিম ক্লিস্টার্সকে কোয়ার্টার ফাইনাল ম্যাচে পরাজিত করেছেন।

২২ বছর বয়সি ক্লিস্টার্স শেষ ২২টি ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে পরাজিত হয়েছিলেন।

ক্লিস্টার্স ইউএস ওপেনসহ আগের চারটি টুর্নামেন্টের শিরোপা জয় করেছেন। ডিমেনটিয়েভার বিরুদ্ধে তিনি সাতটি ম্যাচে জয় পেয়েছেন।

শনিবার সেমি ফাইনালে ডিমেনটিয়েভা মুখোমুখি হবেন টুর্নামেন্টের তৃতীয় বাছাই ফ্রেঞ্চ এমিলি মরেসমো এবং ষষ্ঠ বাছাই নাদিয়া পেত্রোভার মধ্যেকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে বিজয়ীর সাথে।