২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব একাদশ দল হিসেবে খেলতে ব্যর্থ হয়েছে: পোলক

সুপার সিরিজে অস্ট্রেলিয়ার কাছে পর পর দুই ম্যাচে হেরে বিশ্ব একাদশ অধিনায়ক শন পোলক যারপরনাই হতাশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2005, 09:23 AM

Updated : 26 Apr 2022, 06:11 PM

ম্যাচ শেষে তিনি বলেন, তারকা সমৃদ্ধ বিশ্ব একাদশ একটি দল হিসেবে খেলতে না পারায় সুপার সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই শুক্রবার বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সিরিজ জিতে নিয়েছে।

পোলক বলেন, ম্যাচের এক পর্যায়ে আমরা টার্গেটের দিকে এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু আমরা সংঘবদ্ধ হয়ে খেলতে পারিনি।

আমি মনে করি, আমরা ৩২৯ রানের টার্গেটে পৌঁছাতে পারতাম। পিচ ব্যাটিং সহায়কই ছিল এবং সাঙ্গাকারা ও ক্রিস গেইল জয়ের লক্ষ্যে টেনে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু আমরা দ্রুত উইকেট হারিয়েছি।

তবে তিনি জানান, তার দল দু’টি পরাজয় হজম করার পর তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। তৃতীয় ম্যাচে জয় আদায় করে নিতে পারলে সিডনিতে সুপার টেস্ট সিরিজে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারবে বিশ্ব একাদশ।