২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিটল টাটা ফুটবল লীগে অংশ নিতে শনিবার থেকে আবাহনী মোহামেডানের প্রস্তু‘তি

দেশের ফুটবলের অন্যতম দুই দল আবাহনী এবং মোহামেডান নিটল টাটা জাতীয় ফুটবল লীগে অংশ নিতে শনিবার নিজ নিজ মাঠে প্রস্তুতি শুরু করছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2005, 08:20 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

আবাহনীর টিম ম্যানেজার সত্যজিত দাস রুপু বিডিনিউজকে জানান, শুক্রবার খেলোয়াড়রা ক্লাবে রিপোর্ট করেছে।

শুক্রবার থেকে অনুশীলনের কথা থাকলেও শনিবার থেকে তা শুরু করবে মোহামেডান। দলের সহকারী কোচ সাইফুল ইসলাম টুলু জানান, খেলোয়াড়রা ইতোমধ্যেই রিপোর্ট করেছে এবং শনিবার থেকে আমরা অনুশীলন শুরু করবো।

আবাহনী, মোহামেডান, ব্রাদার্স এবং মুক্তিযোদ্ধা ছাড়াও ছয়টি আঞ্চলিক চ্যাম্পিয়নসহ মোট দশটি দল এ প্রতিযোগিতায় অংশ নেবে।