বিশ্ব একাদশে আফ্রিদির পরিবর্তে গেইল
ক্রিকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব একাদশের চলতি ওয়ান ডে সিরিজে পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদির পরিবর্তে দলে ঢুকেছেন উইন্ডিজ ক্রিকেটার ক্রিস গেইল।
ডকল্যান্ডস স্টেডিয়ামে শুক্রবার বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বিশ্ব একাদশ।
বৃহস্পতিবার বিশ্ব একাদশ দলের একজন মূখপাত্র জানান, ১২-সদস্যের দলে গেইলকে নেয়া হয়েছে। টসের পরে সুপার সাব নিশ্চিত করা হবে।
বুধবার সুপার সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে অস্ট্রেলিয়া ৯৩ রানের বড় জয় পায়।
