বাংলাদেশ হাই পারফরম্যান্স স্কোয়াডের বিরুদ্ধে শ্রীলংকার সংগ্রহ ৩৪৪ রান
কলম্বোর কোল্টস ক্রিকেট গ্রাউন্ডে সফররত বাংলাদেশ হাই পারফরম্যান্স স্কোয়াড বৃহস্পতিবার প্রথম চারদিনের ম্যাচের প্রথম দিন খারাপ আলোর জন্য খেলা বন্ধ হওয়ার আগে কোন উইকেট না হারিয়ে দুই রান সংগ্রহ করেছে।
এর আগে স্বাগতিক দল তাদের ইনিংসে ৩৪৪ রানে অল আউট হয়ে যায়। বাংলাদেশের পেসার নাজমুল হোসেন তিনটি, সোহরাওয়ার্দী শুভ ও রেজাউল দু’টি করে উইকেট নেন।
