২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান অনুর্ধ্ব ১৪ টেনিস সিরিজে অংশ নিতে ভারত গেলেন সানী

এশিয়ান অনুর্ধ্ব ১৪ টেনিস সিরিজের তিনটি টুর্নামেন্টে অংশগ্রহনের উদ্দেশ্যে বৃহস্পতিবার ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন ওমর ফারুক সানী।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2005, 08:50 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

তিন টুর্নামেন্ট শুরু হবে যথাক্রমে ১০ অক্টোবর হায়দ্রাবাদে, ১৭ অক্টোবর মুম্বাইতে এবং ২৪ অক্টোবর দিল্লিতে।

অস্ট্রেলিয়ান ওপেন ডেভলপমেন্ট ফান্ডের আর্থিক সহায়তায় এশিয়ার ২৫টি দেশে পর্যায়ক্রমে এশিয়ান অনুর্ধ্ব ১৪ টেনিস সিরিজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশে সেপ্টেম্বরে সিরিজের খেলা অনুষ্ঠিত হয়েছে। দেশে অনুষ্ঠিত শেলটেক এশিয়ান অনুর্ধ্ব ১৪ টেনিস সিরিজে সানী ৩২ জন বিদেশী খেলোয়াড়ের মধ্যে ৮০ পয়েন্ট অর্জন করে অষ্টম স্থান লাভ করেন।